স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ। প্রথম সেশনে দারুণ বোলিং করেছিল টাইগাররা। তিনটি উইকেটও তুলে নিয়েছিল। তবে দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রহমত শাহ ও আসগর আফগান।
সাবলীল ব্যাট করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আফগানরা। চতুর্থ উইকেটে দারুণ ব্যাট করছেন রহমত শাহ ও আসগর আফগান। রহমত এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। আসগরও রয়েছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে।
চার বিরতির আগে ৬৮ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলেছে আফগানিস্তান। রহমত ৯৭ ও আসগর ৪৮ রানে ব্যাট করছেন। জুটিতে এসেছে ১১৪ রান।
কিন্তু দ্বিতীয় সেশনে বাংলাদেশ ধারালো বোলিং করতে পারেনি তারা। হয়নি ভালো ফিল্ডিংও। বেশ কয়েকটি হাফচান্স অবশ্য ছিল। রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি।
আসগর আফগানের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার সাড়াও দিয়েছিলেন। কিন্তু সফল এক রিভিউতে বেঁচে যান আসগর। রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্প মিস করছিল বল। এ সময়ে ৪২ রানে ব্যাট করছিলেন এ ব্যাটসম্যান।
ফলে হতাশা বাড়ে টাইগার শিবিরে। রহমত শাহর সঙ্গে তার এর মধ্যেই ছাড়িয়েছে শতরান।