Sylhet Today 24 PRINT

চা বিরতির পর নাঈমের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

রহমত শাহ ও আসগর আফগানের জুটিতে বাংলাদেশকে দ্বিতীয় সেশনে বড় হতাশা উপহার দেয় আফগানিস্তান। তবে চা বিরতির পর বল হাতে নিয়ে দারুণ বোলিং করে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তরুণ নাঈম হাসান।

সেঞ্চুরিয়ান রহমত শাহকে বিদায় করার পর মোহাম্মদ নবিকেও ফিরিয়েছেন তিনি। সরাসরি বোল্ড করে দিয়েছেন নবিকে।

এই ম্যাচে অনন্য ইতিহাস গড়লেন রহমত শাহ। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন করলেন এ ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি করার পরের বলেই তাকে ফিরিয়েছেন নাঈম হাসান। আগের বলে দারুণ বাউন্ডারি মেরে কিছুটা খোশ মেজাজেই ছিলেন রহমত। অফস্টাম্পের অনেক বাইরের বল আলগা ভাবে খেলতে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন তিনি। ১৮৭ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ রান করেছেন এ আফগান।

বাংলাদেশকে ভুগিয়ে আগের ওভারে ফিরেছেন রহমত শাহ। তবে এক প্রান্তে মাথা ব্যথার কারণ হয়ে এখনও টিকে আছেন আসগর আফগান। এরমধ্যে নিজের হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন। ৯৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় নিজের ফিফটি স্পর্শ করেছেন তিনি।

চট্টগ্রামের টার্নিং উইকেটে ভালো সংগ্রহের পথে আফগানিস্তান। এর মধ্যেই দলীয় দুইশত রান পূরণ করেছে দলটি। হারিয়েছে ৫টি উইকেট। এক প্রান্তে টিকে আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান। ৭১.৪ ওভারে এসেছে দলীয় দ্বিশতক।

৭২ ওভারে ৫ উইকেটে ২০০ রান তুলেছে আফগানিস্তান। আসগর আফগান ৫০ ও আফসার জাজাই ২ রানে ব্যাট করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.