Sylhet Today 24 PRINT

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৮৮ রানে নেই ৫ উইকেট। বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো ছিল না। চতুর্থ বলেই ইয়ামিন আহমদজাইয়ের শিকার হয়ে ফেরেন সাদমান ইসলাম। ১/১ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৪২ রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। নিজেদের তৃতীয় টেস্টে এসে স্বপ্নের মতো ব্যাটিং করেছে তারা। টেস্টে এক ইনিংসে তুলেছে নিজেদের সর্বোচ্চ রান।

এরপর ব্যাট করতে নামা বাংলাদেশকে চেপে ধরেছে সফরকারীরা। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে বিরতিতে যায় তারা বিরতির পর বাংলাদেশ হারিয়েছে আরেক ওপেনার সৌম্য সরকারকেও। ১৭ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হন তিনি। এরপর দ্রুতই বিদায় নিলেন লিটন দাস। ৩৩ রান করে রশিদ খানের শিকারে পরিণত হন লিটন।

সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে। মুমিনুল ক্রিজে আছেন ২৭ রানে। সাকিব আল হাসান আউট হয়েছেন ১১ রানে। তার পরে ক্রিজে আছে মুশফিকুর রহিম ডাক মেরে ফিরেছেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ১০২ রানের ইনিংস খেলেন রহমত শাহ। আসগর আফগান করেন ৯২ রান। রশিদ খান ৫১ রানের ইনিংস খেলে ফেরেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ৪১ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট দখল করেছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। এছাড়া মেহেদি মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.