Sylhet Today 24 PRINT

কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পরিবারের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আব্দুল কাদিরের মৃত্যুর সংবাদ জানায়।

আব্দুল কাদিরের পুত্র সালমান কাদির জানান, হার্ট অ্যাটাক হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানেই তার মৃত্যু হয়।

আব্দুল কাদির ৬৭ টেস্টে ২৩৬ উইকেট নিলেও সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার বলা হতো তাকে। তিনি পাকিস্তানের পক্ষে ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলেন।

১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় আব্দুল কাদিরের, এবং ওয়ানডে অভিষেক হয় তার ১৯৮৩ সালের ১১ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে।

আব্দুল কাদির তার জীবনের সর্বশেষ টেস্ট খেলেছেন লাহোরে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং ১৯৯৩ সালের ২ নভেম্বর সর্বশেষ ওয়ানডে খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে শারজায়।

তিনি পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.