Sylhet Today 24 PRINT

মার্টিনেসের হ্যাটট্রিকে আর্জেন্টিনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৯

তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে জ্বলে উঠলেন লাউতারো মার্টিনেস। তরুণ এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

বুধবার টেক্সাসে বাংলাদেশ সময় সকালের ম্যাচে জিতেছে লিওনেল স্কালোনির দল। তিন গোল করেন মার্তিনেস, অন্যটি লিয়ান্দ্রো পারেদেস।

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে আগের ম্যাচে চেনা রূপে দেখা যায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোল শূন্য ড্র করা দলটি মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধেই করে চার গোল।

সপ্তদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্তিনেস। মাঝমাঠ থেকে লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে সঙ্গে লেগে থাকা তিন খেলোয়াড়কে এড়িয়ে বাঁ পায়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.