Sylhet Today 24 PRINT

ম্যান সিটির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের জালে গোল উৎসব করে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ওয়াটফোর্ডকে ৮-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। লিগে আগের ম্যাচে নরউইচ সিটির কাছে ৩-২ গোলে হেরেছিল তারা।

বড় এই জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নাদো সিলভা।

নিজেদের মাঠে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক গোল করে গেছে সিটি। প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেন ডেভিড সিলভা।

সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। এর মধ্য দিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম নতুন করে লিখেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ঘরের মাঠে ইতিহাদে নিজের শততম গোল পূরণ করলেন আগুয়েরো। ইপিএলের ইতিহাসের মাত্র তৃতীত ফুটবলার হিসেবে কোন একটি নির্দিষ্ট মাঠে শততম গোল করার রেকর্ড গড়লেন আগুয়েরো।

এরপর রিয়াদ মাহরেজ, বের্নাদো ও নিকোলাস ওতামেন্দি গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। এই সময়ে আরও দুটি গোল করলেন বের্নাদো ও একটি গোল করেন কেভিন ডি ব্রুইনে।

দিনের অপর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.