Sylhet Today 24 PRINT

জুভেন্টাসের জয়ে রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

গোলের শুরুটা করেছিলেন মিরালেম পিয়ানিচ, আর শেষটা করলে ক্রিশ্চিয়ানো রোনালদো; আর তাদের গোলে স্পালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। এই জয়ে সেরি আয় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তুরিনের ক্লাবটি।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা জুভেন্টাস প্রথম গোলের দেখা পায় ৪৫তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে উঁচু জোরালো শটে বল ঠিকানায় পাঠান মিরালেম পিয়ানিচ। গত সপ্তাহে ব্রেসসিয়ার মাঠে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন বসনিয়ার এই মিডফিল্ডার।

আগে একাধিকবার গোলের সুযোগ পাওয়া রোনালদো ৭৮তম মিনিটে জালের দেখা পান। বাঁ দিক থেকে দিবালার দূরের পোস্টে নেওয়া ক্রসে লাফিয়ে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। চলতি লিগে এটা তার তৃতীয় গোল।

আসরে পঞ্চম জয় পাওয়া জুভেন্টাস ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.