Sylhet Today 24 PRINT

ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবনের জোড়া গোল এবং রবিউল ইসলাম ও বিপলু আহমেদের একটি করে গোল বাংলাদেশ এনে দেয় বড় এই জয়।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাড়তি আত্মবিশ্বাস বাড়াতে একটা জয় চেয়েছিলেন কোচ জেমি। তার প্রত্যাশা পূরণ হয়েছে। এই জয়ে র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট তো বাড়বেই , সঙ্গে কাতার ও ভারতের বিপক্ষে মাঠে নামার বাড়তি আত্মবিশ্বাস মিলবে।

১২ মিনিটে গোলের খাতা খোলেন জীবন। প্রথম গোলটি হেডে ও দ্বিতীয়টি দুর্দান্ত ভলিতে। প্রথম গোলটি জামালের ক্রসে গোলমুখ থেকে মাথা ছুঁয়ে জালে পাঠিয়েছেন।

৩৯ মিনিটে জীবনের দ্বিতীয় গোলটি আসে ডান প্রান্ত থেকে ইব্রাহিমের ক্রসে সাইড ভলিতে।

৫১ মিনিটে জটলা ভুটানকে গোল এনে দেন ভুটানিজ ফরোয়ার্ড দর্জি।

৭৪ মিনিটে দলকে আরও এগিয়ে দেনবিপলু। সোহেল রানার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলটি করেছেন এই উইঙ্গার। এর ৭ মিনিট পরেই বদলি রবিউলের গোলে বাংলাদেশ পায় বড় জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.