স্পোর্টস ডেস্ক | ০৩ অক্টোবর, ২০১৯
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে নিজের গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলে এসেছেন মোস্তাফিজ। ক্রিকেট নিয়ে আপাদত কোনো ব্যস্ততা নেই তার। তাইত অবসর সময়টা তিনি কাটছে মাছ ধরে। বাংলাদেশ দলের এই তারকার মাছ ধরা দেখতে ভিড় করছে আশপাশের গ্রামের অসংখ্য মানুষ।
ছুটি পেলেই মোস্তাফিজুর রহমান চলে আসেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় তার নিজ গ্রাম। মাছশিকার তার পুরোনো শখ। শখ মেটাতে ছিপ কিনেছিলেন ইংল্যান্ড থেকে। ১২ কেজি ওজনের পাঙাশ ধরে বেশ হইচই ফেলে দিয়েছেন এলাকায়।
মোস্তাফিজের মাছ ধরা দেখতে এলাকার অনেক সাধারণ মানুষ ভিড় জমান। তার মাছ ধরা দেখতে আসেন শিবপুর গ্রামে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল
মাছশিকারকে দেখতে কেন মানুষের এত আগ্রহ, এ প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘আমি বাড়ি এলে এমন টুকটাক ভিড় হয়। এবার ভিড়টা হচ্ছে পুকুর পাড়ে।’
জাতীয় লিগ সামনে রেখে খুব শিগগির নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন এ ক্রিকেটার।