Sylhet Today 24 PRINT

মাঠে আম্পায়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৯

ম্যাচ পরিচালনা সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি আম্পায়ার নাসিম শেখের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

ডাক্তাররা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাসিম। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে পেশাদারি আম্পায়ারিংয়ে নাম লেখান তিনি।

মৃতের আত্মীয়রা জানান, গত বছর এনজিওগ্রাফি করান নাসিম। কিন্তু তার হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা ধরা পড়েনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.