Sylhet Today 24 PRINT

অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফির বাবা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশে ব্যাথা জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০ দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যাথা অনুভব করছেন। প্রাথমিকভাবে এটা মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যাথা হয়েছে বলে ধারণা করছি। তবে তিনি এখন শংকামুক্ত আছেন। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.