Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছেন না বিরাট কোহলি

২৪ অক্টোবর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে।

গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সর্বশেষ বিশ্রাম নিয়েছেন কোহলি। তাকে সতেজ রাখা এবং তার কাছ থেকে সেরাটা পাওয়া নিশ্চিত করার লক্ষ্যেই এটা করা হচ্ছে বলে এক সূত্র জানিয়েছে।

তবে বাংলাদেশের বিপেক্ষ টেস্ট সিরিজ কোহলি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে।

কোহলি জানিয়েছেন, লংগার ভার্সন রয়েছে তার হুদয় জুড়ে এবং ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা এনে দিতে কোনো ঘাটতি রাখতে চাননা।

২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে যাবে ৩০ অক্টোবর। ওই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

 

বাংলাদেশের ভারত সফরের সূচি:

৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি
৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর
২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.