স্পোর্টস ডেস্ক | ১৯ অক্টোবর, ২০১৯
ফুটবলের চেয়ে ইনস্টাগ্রামেই বেশি আয় করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিশিয়াল পেইজের তথ্য দেখে ব্যাপারটি জানা যায়।
ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। অন্যান্য তারকাদের মতো তাই নিজের অনুসরণকারীদের মাধ্যমেও এখান থেকে আয় হয় পর্তুগিজ তারকা রোনালদোর। দেখা যায়, তার আয়ের পরিমাণ ফুটবল থেকে উপার্জনকৃত অর্থের চেয়েও বেশি।
জুভেন্টাসের হয়ে বছরে ৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৯০ কোটি টাকা আয় করে থাকেন রোনালদো। জানা যায় ইনস্টাগ্রাম থেকে তিনি এর চেয়েও বেশি আয় করে থাকে।
ইনস্টাগ্রামে বিভিন্ন পণ্যের দূতিয়ালি করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে অর্থ পান রোনালদো। ইনস্টাগ্রাম থেকে তার বার্ষিক আয় ৪৭.৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা। জুভেন্টাসের খেলে তিনি যা আয় করেন, এর চেয়ে প্রায় ১১৬ কোটি টাকা বেশি আয় করেন ইনস্টাগ্রামে বিভিন্ন ‘পেইড’ পোস্ট থেকে।
ইনস্টাগ্রামে তার ১৮ কোটি ৬০ লক্ষ অনুসরণকারী আছেন। রোনালদোকে দিয়ে একটা পোস্ট করানোর জন্য বিভিন্ন কোম্পানিও মুখিয়ে থাকে। রোনালদোকে দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়ার জন্য এক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করে থাকে এসব কোম্পানি।