Sylhet Today 24 PRINT

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বের শেষ খেলায় এসএমপি’র জয়লাভ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ খেলায় জয়লাভ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ফুটবল টিম

রোববার (২০ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে খেলা অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ ফুটবল টিম ২-০ গোলে রেলওয়ে রেঞ্জ ফুটবল টিমকে পরাজিত করে ‘খ’ গ্রুপের রানার আপ হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে।

উক্ত খেলা এসএমপি’র হয়ে আব্দুল মোতালেব ও আব্দুস সালাম একটি করে গোল করেন। পরবর্তী রাউন্ডের  খেলা ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.