Sylhet Today 24 PRINT

দাবি মানলেই ভারত সফর

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি মানলে ভারত সফর যাবে ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (২৩ অক্টোবর) গুলশানে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানও এ তথ্য জানান।

সাকিব জানান, বোর্ড যদি এই ১৩ দফা দাবি মেনে নেয় তাহলে ভারত সফরে যাবে ক্রিকেটাররা। যদি দাবিগুলোর ব্যাপারে বোর্ড ইতিবাচক সাড়া না দেয় তাহলে তারা ভারত সফরের ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখবে।

গতকাল সোমবার সাকিব-তামিমরা ১১ দফা দাবি উপস্থাপন করেছিলেন। তবে আজ বুধবার তাদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ১১ দফার সঙ্গে আরও দুই দফা যোগ করে মোট ১৩ দফা দাবির কথা বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.