Sylhet Today 24 PRINT

এসেছেন সাকিবদের স্পিন কোচ ভেটোরি

স্পোর্টস ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৯

ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পিন কোচ বাঁহাতি স্পিন গ্রেট ড্যানিয়েল ভেটোরি ঢাকা এসে পৌঁছেছেন।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নাম ঘোষণার পর এই প্রথম দলের সঙ্গে কাজ করবেন ভেটোরি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গেই জানানো হয়েছিল ভেটোরির নাম। প্রথম দুই জন কাজ শুরু করেছেন আগেই। তবে ভেটোরির সঙ্গে চুক্তির ধরনই ভিন্ন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.