Sylhet Today 24 PRINT

যে ৩৬ ম্যাচ খেলতে পারবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৯ অক্টোবর। এই সময়ের মধ্যে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব খেলতে পারবেন না ১৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি।

যে ম্যাচগুলো খেলা হবে না সাকিবের-

নভেম্বর ২০১৯
বাংলাদেশের ভারত সফর
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
২ ম্যাচের টেস্ট সিরিজ

জানুয়ারি ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২০
পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

মার্চ ২০২০
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
একটি টেস্ট ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

মে ২০২০-জুন ২০২০
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
একটি টেস্ট,৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
দুটি টেস্ট (জুন মাসে)

জুলাই ২০২০
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
৩ টেস্টের সিরিজ

আগস্ট ২০২০
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
২ ম্যাচের টেস্ট সিরিজ

অক্টোবর ২০২০
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.