Sylhet Today 24 PRINT

সুফিয়ানের মৃত্যু : নৌকাবাইচ ও ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা-২০১৫ ও আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা স্থাগিত বিষয় নিশ্চিত করেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান স্থাগিতির বিষয় জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বৃহস্পতিবার নৌকাবাইচ ও ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধনের তারিখ নির্ধারিত ছিল। স্থগিত এসব অনুষ্ঠানে তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান তারা।

প্রসঙ্গত, সিলেট জেলা আমওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী বুধবার বিকেল ৪টায় সাগরদিঘীরপাড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.