Sylhet Today 24 PRINT

সিলেটে ব্যাডমিন্টন একাডেমি চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে উদ্বোধন হলো ব্যাডমিন্টন একাডেমীর চ্যাম্পিয়াশিপ-২০১৫। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে জমকালো আয়োজনের মাধ্যমে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন হয়।

সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আহমদ মুন্নার পরিচালনায় উদ্বোধণী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সাবির আহমদ রলেক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, প্রবাসী সাংবাদিক মোসাদ্দেক হোসেন, সমাজসেবী তারেক আহমদ চৌধুরী, সমাজকর্মী রোকসানা আহমদ, বিশিষ্টি ব্যবসায়ী সৈয়ক একেএম নজরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রজন্মের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে টুর্নামেন্টের উদ্যোগ জরুরী। প্রতিযোগিতায় মূলক খেলাধুলায় মেধাবিকাশের প্রতিফলন ঘটে। তাই আয়োজকরা যাতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টর প্রতি আরো আন্তরিকভাবে এগিয়ে আসে।

সিলেট ক্রীড়া কমপ্লেক্সে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টি সিংগেলস ও ৬টি ডাবলস্ খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কারিমা গ্লামারর্স টিম, রোলোক ফাইটার্সের বিরুদ্ধে ৫টি গেমে জয়লাভ করে। অপরদিকে এসপি ফাইটার্স আবর্ণ গ্রুপের বিপক্ষে ৪টি গেমে জয়লাভ করে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশীপে পুরুষ ও মহিলা একক এবং দ্বৈত বিভাগে  ৭টি একাডেমি ভিত্তিক ৪৫টি দল অংশগ্রহন করেছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.