Sylhet Today 24 PRINT

তিনবারের টুর্নামেন্ট সেরা সাকিব নেই এবারের বিপিএলে

স্পোর্টস ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৯

আইসিসির নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর— ‘বঙ্গবন্ধু বিপিএল’-এ খেলতে পারবেন না তা অনুমিতই ছিল। সেটাই হয়েছে। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের বিপিএলে নেই গত ছয় আসরের তিনবারের সেরা এ ক্রিকেটার।

ছয়টি বিপিএলের তিনটিতেই সেরা বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মিস করবে বিপিএল, এমনই বলছেনকোচ মোহাম্মাদ সালাউদ্দিনের।

ড্রাফটে বসে সাকিবকে খুব অনুভব করেছেন সালাউদ্দিন, ‘শুধু আমি কেন, আমরা সবাই সাকিবকে খুব মিস করেছি। সে থাকলে হয়তো তাঁকে দলে পাওয়ার জন্য সবার আগ্রহ থাকত। শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো নয়, পুরো বিপিএলের দর্শকেরাও সাকিবকে খুব মিস করবে। বিপিএলে তাঁর ব্যাটিং, বোলিং, সবাই খুবই মিস করবে।’

বিপিএলের প্রথম দুই আসরে (২০১২ ও ২০১৩) খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পরের তিন আসরেও সাকিবই ছিলেন তার দলের প্রাণভোমরা। ষষ্ঠ আসরে এসে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে তৃতীয়বারের মতো হন বিপিএল-সেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.