Sylhet Today 24 PRINT

আবারো বাবা হলেন লিও মেসি

স্পোর্টস ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৫

মাঠের জাদুকর লিও মেসির ঘর আলো করলো আরোও এক শিশু। আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, আবারো পুত্র সন্তানের বাবা হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের দ্বিতীয় ছেলের নাম রাখা হয়েছে বেঞ্জামিন।

আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলে বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেন মেসি। তবে প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সোর পাশে থাকতে শুক্রবার সকালে দলের অনুশীলনে ছিলেন না চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা এই খেলোয়াড়।

বেঞ্জামিন মেসি-রোকুস্সোর দ্বিতীয় সন্তান। এর আগে ২০১২ সালে তাদের প্রথম ছেলে থিয়াগোর জন্ম হয়।

আগামী শনিবার লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে শিরোপাধারী বার্সেলোনা। এই ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে আছেন বার্সেলোনার সেরা তারকা মেসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.