Sylhet Today 24 PRINT

তামিম এবার কন্যার বাবা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৯

জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল পারিবারিক এক সুসংবাদ দিলেন। তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের সংসারে নতুন সদস্য এসেছে। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তামিম ইকবাল। সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে নিজের ফেসবুকে তামিম এ সুসংবাদ জানিয়েছেন।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তামিম ইকবাল চলতি ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন। তবে ছুটিতে থাকলেও ফিটনেসে যাতে কোন ঘাটতি না পড়ে সেজন্য ব্যক্তিগত ট্রেনারের পরামর্শে নিজের ফিটনেস ঠিক রাখছেন বাংলাদেশ দলের এই ওপেনার।

তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা দম্পতির সাড়ে তিন বছর বয়সী প্রথম সন্তানের নাম আরহাম ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.