Sylhet Today 24 PRINT

সিলেটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন বুধবার

ক্রীড়া প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় বেলা আড়াইটায় নগরীর রিকাবীবাজারস্থ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান মাহা’র কর্তৃক পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম. কাজী এমদাদুল ইসলাম।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করতে সিলেটের ক্রীড়ানুরাগীদের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই ও সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.