Sylhet Today 24 PRINT

মুজিববর্ষে আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টস ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে পরের বছরের মার্চ পর্যন্ত দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে থাকবে খেলাধুলার নানা আয়োজন। এরই অংশ হিসেবে ঢাকায় আসবে ম্যানইউ। শুধু তাই না, ইউরোপের জুভেন্টাস এবং পিএসজির মতো দলকেও আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈ সোহাগ বলেন, ‘আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল ঢাকায় আসবে। এই সফরে তারা এখানকার ভেন্যু, হোটেলসহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখবে। এই ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আমরা ইউরোপের বড় দলগুলোর সঙ্গে যোগাযোগ করছি। এর মধ্যে জুভেন্টাস ও পিএসজির মত ক্লাবের সঙ্গেও আমাদের এজেন্টরা যোগাযোগ করছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.