Sylhet Today 24 PRINT

প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ নৌবাহিনী ১৬তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৯-৩৭ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১৫টি দল অংশগ্রহণ করে। প্রথম লীগ ও সুপার লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নৌবাহিনী প্রতিটি খেলায় জয় লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় সেনাবাহিনী রানার্স আপ, বিমান বাহিনী ৩য় ও বিজিবি দল ৪র্থ স্থান অধিকার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.