Sylhet Today 24 PRINT

২০২০ সালে বাংলাদেশের ক্রিকেটসূচি

স্পোর্টস ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৯

২০২০ সালের জানুয়ারিতে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

এরপর মার্চে বাংলাদেশের মাটিতে একটি টেস্ট এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সফরে একটি টেস্টসহ তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।

২০২০ সালের জুন মাসে দুটি টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও এখনও চূড়ান্ত হয়নি সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এরপর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ৩টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে তারা।

এরপর আগস্ট মাসে নিউজিল্যান্ডের মাটিতে ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সফর থেকে এসে সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিবে তামিম, মুশফিকরা।

পরের মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে তারা খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ডিসেম্বরে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.