Sylhet Today 24 PRINT

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৯

ঢাকায় এসেছেন ইংলিশ ক্লাব ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চার প্রতিনিধি। আগামী বছর মার্চ থেকে জুন মাসের মধ্যে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে এ ইংলিশ ক্লাবটির।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলছে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দেশের ফুটবল প্রেমীদের সামনে আসতে পারে এমন সুযোগ। কারণ এ উপলক্ষে আজ মঙ্গলবার এক দিনের সফরে তারা ঢাকায় এসেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী এ ক্লাবের প্রতিনিধি দলে আছেন ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান, দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করবে সরকার। এ জন্য জমকালো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছ অনেক আগে থেকেই। প্রায় সব ফেডারেশনই আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে। ফুটবলেরটা হওয়া চাই আরও জমকালো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইচ্ছে ইউরোপের দুটি শক্তিশালী দল নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করার।

কোন দল দুটি দল খেলবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে এর একটি হতে পারে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ দল হিসেবে উঠে আসছে জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো বড় নাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.