Sylhet Today 24 PRINT

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

ম্যাচের একমাত্র গোলটি করেন পাওলো দিবালা। ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় ওঠেছে জুভেন্টাস। জুভেন্টাসেরআলিয়াঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতে মাওরিসিও সাররির দল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জুভদের।

জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেছেন পাওলো দিবালা।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ডি-বক্সের বাঁ দিকের একটু বাইরে থেকে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি কিকে জাল খুঁজে নেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

ইউরোপ সেরার আসলে আতলেতিকোর বিপক্ষে এটি জুভেন্টাসের দ্বিতীয় জয়। আগের পাঁচ দেখায় একবার জিতেছিল ইতালির দলটি; ২০১৮-১৯ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে।

গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরে বায়ার লেভারকুজেন ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দুটি করে জয়, হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোরও সুযোগ আছে গ্রুপ পর্ব পেরুনোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.