Sylhet Today 24 PRINT

মামলা নিষ্পত্তির আগে ক্রিকেট খেলতে পারবেন না শাহাদাত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

গৃহকর্মী নির্যাতনের দায়ে অভিযুক্ত শাহাদাত হোসেন পাশে পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। এছাড়ও মামলা নিষ্পত্তি হবার আগে কোন ধরনের ক্রিকেটও খেলতে পারবেন না শাহাদাত। এমন কথাই সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার সন্ধ্যায় ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি সভাপতি বলেন, ‘এমন কিছু যদি সে করে থাকে তবে সেটা অতি জঘন্য কাজ। তার মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকবে না। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে খেলতেও দেওয়া হবে না।’

পাপন আরো জানান বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অলিখিতভাবে নিষিদ্ধই হয়ে গেলেন ক্রিকেটার শাহাদাত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.