Sylhet Today 24 PRINT

নাপোলির সঙ্গে এবার ড্র করেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

নাপোলির মাঠে হারের পর এবার নিজেদের মাঠেও জয় পায়নি লিভারপুল। শুরুতে এক গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় থাকায় অলরেডরা ড্র করেছে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে।

ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার নাপোলির বিপক্ষে ১-১ ড্র করে ইয়ুর্গেন ক্লপের দল। সেপ্টেম্বরে প্রথম দেখায় ইতালির ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরেছিল তারা।

নিজেদের মাঠে জয় পেলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত, কিন্তু ড্রয়ে অপেক্ষা বাড়ল তাদের।

ম্যাচের শুরুতে ড্রিস মের্টেন্সের গোলে পিছিয়ে পড়া বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরালেন দেইয়ান লোভরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.