Sylhet Today 24 PRINT

'রোনালদোই সেরা'

নিউজ ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

লা লিগায় শনিবার রাতে এসপানিওলকে তাদের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল। ছয় গোলের পাঁচটিই করেছেন রোনালদো। ম্যাচ শেষে দলের সেরা তারকা নিয়ে কথা বলেন নাভাস।

রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের মনে করছেন, তার সতীর্থ পর্তুগিজ ফরোয়ার্ডই সবার সেরা।

তিনি বলেন “আমরা সবাই জানি, সে-ই (রোনালদো) বিশ্বসেরা। সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়।”

পাঁচ গোল করে স্পেনের শীর্ষ লিগে লিওনেল মেসির সর্বোচ্চ ২৪ হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসান রোনালদো। এছাড়া রাউল গনসালেসকে (২২৮টি) ছাড়িয়ে লা লিগায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও নিজের করেন নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড (২৩০টি)।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রোনালদোকে ইতিহাসে দেখার কথা জানান রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস। তবে জয়ের উচ্ছ্বাসে না ভেসে মাটিতে পা রাখার কথাও জানান এই স্প্যানিশ কোচ।

রিয়ালের আক্রমণ সামলাতে ঘাম ছুটে যাওয়া এসপানিওল সে অর্থে প্রতিপক্ষের জালে বলার মতো আক্রমণে যেতে পারেনি। এসপানিওলের ছোটখাট আক্রমণ অনায়াসে সামলেছেন নাভাস। শান্ত থেকে নিজের কাজটা আগামী দিনগুলোতে করে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

“শান্ত থেকে এবং আত্মবিশ্বাস নিয়ে আমি খেলেছিলাম। (নিজের উন্নতির জন্য) আরও পরিশ্রম করতে আগ্রহী আমি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.