সিলেটটুডে ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০১৯
অস্ট্রেলিয়ার ক্রিকেটে সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অবসরের পর ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবেও কুড়িয়েছেন প্রচুর খ্যাতি। এখনও তিনি ক্রিকেট ভক্তদের কাছে সমান জনপ্রিয়।
সম্প্রতি ভক্তের অনুরোধে ছবিতে পোজ দেয়ার বদলে পন্টিংকে হতে হয়েছে ফটোগ্রাফার।
শুক্রবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার দিবারাত্রির টেস্ট শুরুর আগে এক ভক্ত দৌড়ে আসেন হাঁটতে থাকা পন্টিং ও মেলানির সামনে। তার নিজের ফোন পন্টিংয়ের হাতে দিয়ে অনুরোধ করেন মেলানির সঙ্গে একটি ছবি তুলে দেয়ার জন্য। কেননা সেই ব্যক্তি ছিলেন মেলানির ভক্ত।
আসে পাশে থাকা অনেকেই পন্টিং এর ছবি তোলার দৃশ আবার পাশ থেকে ছবি তোলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলানির সঙ্গে তোলা সেই ব্যক্তির ছবির বদলে, পন্টিং যে ব্যক্তি ও মেলানির ছবি তুলছেন, সেই ছবি ভাইরাল হয়ে যায়। এটিতে দারুণ মজা পেয়েছে মেলানিও।