Sylhet Today 24 PRINT

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক অন্তরার

স্পোর্টস ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৯

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে কারাতে থেকে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। মেয়েদের ইনডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ পেয়েছেন হুমায়রা আক্তার অন্তরা।

সোমবার (২ ডিসেম্বর) সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে প্রতিযোগিতার প্রথম সোনার পদকের নিষ্পত্তি হয়।

মেয়েদের কাতায় সোনা জিতেন পাকিস্তানের শাইদা। নেপালের প্রতিযোগী পেয়েছেন রূপা।

ছেলেদের ইনডিভিজ্যুয়াল কাতায় হাসান খান সান পারেননি আলো ছড়াতে। তিনিও পেয়েছেন ব্রোঞ্জ।

২৬টি ডিসিপ্লিনে এবার নতুন করে যুক্ত হয়েছে গলফ ও কারাতে। আর ৮ বছর পর ফিরেছে ক্রিকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.