Sylhet Today 24 PRINT

আম্পায়ার্স কর্মশালা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী আইসিসি আম্পায়ার্স কর্মশালা রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়ান অঞ্চলের ১৫ জন আম্পায়ারকে নিয়ে আম্পায়ার্স কমিটির অধীনে কর্মশালাটি আয়োজন করে বিসিবি। 

১২ ও ১৩ সেপ্টেম্বর এ দু’দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে অংশ নেন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার আম্পায়াররা।

কর্মশালায় নতুন প্রবর্তিত আইসিসি’র নিয়ম সম্পর্কে আম্পায়ারদের অবহিত করা হয়। কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের মান ও সংখ্যা বাড়ানো যায় এ ব্যাপারে আলোচনা হয়। এছাড়া প্রজেক্টরের সাহায্যে আম্পায়ারিংয়ের টেকনিক্যাল পার্টগুলো নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.