Sylhet Today 24 PRINT

কারাতেতে বাংলাদেশের তৃতীয় সোনা পিয়ার

স্পোর্টস ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৯

আল আমিনের সোনা জয়ের রেশ কাটতে না কাটতেই কাঠমান্ডু থেকে আরও এক সুসংবাদ। কারাতে ইভেন্টেই এবার দেশকে সোনা উপহার দিয়েছেন মারজান আক্তার পিয়া।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজান।

ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন তিনি।

মারজান এর আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.