স্পোর্টস ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০১৯
১৩তম এসএ গেমসে কারাতে ডিসিপ্লিনে সাফল্যের হাসি হাসছে বাংলাদেশ। মঙ্গলবার একই দিনে এই ডিসিপ্লিন থেকে আসলো তিনটি সোনা। আর নিজের দ্বিতীয় স্বর্ণ জিতে নিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা।
ছেলেদের বিভাগে আল আমিন দেশকে দ্বিতীয় সোনা জিতিয়ে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন প্রথমেই। অন্যদিকে মেয়েদের বিভাগে মারজানা আক্তার পিয়া তৃতীয় ও হোমায়রা আক্তার অন্তরা চতুর্থ সোনা জিতে উপলক্ষটার বিশেষত্ব আরও বাড়িয়ে দিলেন।
৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজানা সোনা জেতার লড়াইয়ে হারিয়েছেন পাকিস্তানের কাউসার সানাকে। পয়েন্টের ব্যবধান ছিল ৪-৩। এর আগে তিনি সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীর বিপক্ষে জেতেন ২-১ পয়েন্টের ব্যবধানে।
আগের দিন কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতে হোমায়রা আক্তার অন্তরা দেশের হয়ে প্রথম পদক জিতেছিলেন।
এখানেই থেমে থাকেননি অন্তরা। মঙ্গলবার ৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতে নিজের কারিশমা দেখালেন। গেমসে অন্তরা সোনা জয়ের লড়াইয়ে নেপালের অনু গুরুংকে হারান ৫-২ পয়েন্টে।
এর আগে সেমিফাইনালে পাকিস্তানের গুল নাজকে ৪-০ পয়েন্টে হারান অন্তরা।