Sylhet Today 24 PRINT

জেসুসের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

বার্নলের জাল কাঁপালেন গ্যাব্রিয়েল জেসুস। তার জোড়া লক্ষ্যভেদে ৪-১ গোলে ম্যাচটি জিতে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি।

এই জয় পেপ গার্দিওলার দলকে আবার দুইয়ে ফেরালো। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে শনিবারের ড্রয়ে নিচে নেমে গিয়েছিল তারা। বুধবার মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে অ্যানফিল্ডে নামার আগে লিভারপুল ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট তারা, এক ম্যাচ বেশি খেলে ম্যানসিটির অর্জন ৩২ পয়েন্ট।

২৪ মিনিটে জেসুস খোলেন গোলমুখ। বিরতির পর পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৬৮ মিনিটে চমৎকার ডাইভে ৩-০ করেন রোদ্রি। নিচু ড্রিল শটে বদলি খেলোয়াড় রিয়াদ মাহরেজ ৮৭ মিনিটে করেন চতুর্থ গোল।

দুই মিনিট পর বার্নলের বদলি খেলোয়াড় রবি ব্রাডি করেন সান্ত্বনার গোল।

জয়ে ফেরার পর উচ্ছ্বসিত কণ্ঠে গার্দিওলা বলেছেন, বার্নলেতে খেলা সহজ নয়। প্রথমার্ধে আমরা কঠিন প্রতিরোধের মুখে পড়েছিলাম। কিন্তু আমরা সতর্ক থেকে খেলেছি এবং এটা ছিল ভালো পারফরম্যান্স।
সূত্র: গোল ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.