Sylhet Today 24 PRINT

এসএ গেমসের স্বর্ণজয়ী পিয়া হাসপাতালে

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

এসএ গেমসের কারাতে ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন মারজানা আক্তার প্রিয়া। আর তারপর দিনই তাকে নিতে হলো হাসপাতালে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইভেন্টে অংশগ্রহণের সময়ই মাথায় আঘাত পান স্বর্ণজয়ী এই অ্যাথলেট। মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে এসএ গেমসের কারাতের নারী এককে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দেন মারজানা। আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি কুমিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে এনেছেন তিনি।

এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজানা আক্তার পিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.