Sylhet Today 24 PRINT

আরো এক ধাপ এগিয়ে সৌম্য

স্পোর্টস ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

কয়েক মাস ধরেই আইসিসি ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিংয়ে ১৫ নম্বর স্থে ছিলেন সৌম্য সরকার। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান। এবার আরো একধাপ এগিয়েছেন সৌম্য। র‍্যাংকিংয়ে এ বাঁ হাতির অবস্থান এখন ১৪। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ১৪ তে উন্নী হন সৌম্য।

এর আগে ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ছিলেন সৌম্য সরকার, ১৪ নম্বরে থাকা স্টিভেন স্মিথের রেটিং পয়েন্ট ছিলো ৬৭৬। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে শেষ কয়েক ম্যাচে ব্যাটে রান না থাকায় রেটিং পয়েন্ট কমে গেছে স্মিথের। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথ নেমে গেছেন ১৬ নম্বরে।

এছাড়াও বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে আছেন ১৯ নাম্বারে। ১, ২ ও ৩ নম্বর পজিশনে আছেন যথাক্রমে এবিডি ভিলিয়ার্স, হাশিম আমলা ও বিরাট কোহলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.