Sylhet Today 24 PRINT

রোনালদো-হিগুয়াইনের গোলে জুভেন্টাসের জয়

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৯

চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ১২৮তম গোলের পর শেষ মুহূর্তে গনসালো হিগুয়াইনের গোলে অপরাজিত থেকে শেষ ষোলোতে ওঠল জুভেন্টাস।

বায়ার লেভারকুজেনের মাঠে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে মাওরিসিও সাররির দল।

গোলশূন্য প্রথমার্ধের পর জুভেন্টাস প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৭৫তম মিনিটে। গোল আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের দ্বিতীয় গোল আসে আর্জেন্টাইন ফরয়ার্ড পাওলো দিবালার পাস থেকে।

গোলের আট মিনিট আগে বদলি নামা পাওলো দিবালার বাঁ দিক থেকে বাড়ানো বল অনায়াসে প্লেসিং শটে জালে জড়ান রোনালদো।

আর ম্যাচের অন্তিম মুহূর্তে যোগ করা সময়ে গনসালো হিগুয়াইন জুভেন্টাসকে এনে দেন ২-০ গোলের লিড। আর এতেই অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করল জুভেন্টাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.