Sylhet Today 24 PRINT

লিভারপুলের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

মোহামেদ সালাহর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

শনিবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য বেশ ঘাম ঝড়াতে হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলকে।

১৭ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ইয়ুর্গেন ক্লপের দল। আর লিগে এ নিয়ে রেকর্ড টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল অল রেডসরা।

সালাহ প্রথম গোলটি করেন ম্যাচের ৩৮ মিনিটে। দ্বিতীয়ার্ধে সাদিও মানের একটি গোল ভিএআর-এ বাতিল হয়। ৯০ মিনিটে ম্যাচের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ।

বল দখল এবং গোল মুখে শট নেওয়ায় এগিয়ে ছিল অল রেডরাই। তবে বেশ কিছু আক্রমণ করেছিল ওয়াটফোর্ড। তা রুখে দেন লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার। এই নিয়ে সব শেষ ৫ ম্যাচের চারটিতে হেরে ৯ পয়েন্টে ওয়াটফোর্ডের অবস্থান সবার শেষে।

এদিকে দিনের অন্য ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে চেলসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.