Sylhet Today 24 PRINT

ফিরমিনোর গোলে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৯

ছবি: টুইটার

লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গোর ক্লাব বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে গেছে।

শনিবার কাতারের দোহায় ক্লাব বিশ্বকাপ ফাইনালে লিভারপুল ফ্ল্যামিঙ্গোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গোলশূন্য নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। এই সময়ে সাদিও মানের কাছ থেকে বল পেয়ে লিভারপুলকে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতান ফিরমিনো।

ক্লাব বিশ্বকাপে এটা লিভারপুলের প্রথম শিরোপা জয়। কোনো ইংলিশ ক্লাবের ক্লাব বিশ্বকাপের জয়ের রেকর্ড ছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০১৬ সাল গত তিন আসরে ফিফার আয়োজনের এই ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.