স্পোর্টস ডেস্ক | ০২ জানুয়ারী, ২০২০
বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাজী রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রেঞ্জার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বৃহস্পতিবার দুপুর দেড়টায় শুরু হয়েছে।
দুই দলেরই এটি নবম ম্যাচ। এর আগে ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী। আর ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স।
রাজশাহী রয়্যালস একাদশ : নাঈম শেখ, শেন ওয়াটসন, ক্যামেরুন ডেলপোর্ট, টম অ্যাবেল, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আল-আমিন, জহুরুল ইসলাম, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
রংপুর রেঞ্জার্স একাদশ : লিটন দাস, আফিফ হোসাইন, অলোক কপালি, শোয়েব মালিক, রবি বোপারা, ইরফান শুক্কুর, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম ও ফরহাদ রেজা।