Sylhet Today 24 PRINT

কুমিল্লার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট থান্ডার। ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের। তবুও ঘরের মাঠে জয় দিয়েই শেষটা রাঙাতে চায় স্বাগতিকরা।

অন্যদিকে এখনো অনিশ্চিত কুমিল্লার ভাগ্য। আজকের ম্যাচে হারলে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত তাদের। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে অবশ্যই জিততে হবে ওয়ারিয়র্সদের। টুর্নামেন্ট এখন পর্যন্ত মুখোমুখি হয়নি এই দুই দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.