Sylhet Today 24 PRINT

রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২ তম ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।

টেবিলের তলানিতে থাকা সিলেটের জয় যেন অধরা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম রক্ষার ম্যাচে জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দলটি। এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র জয় পেয়েছে মিথুন-মোসাদ্দেকরা।

অন্যদিকে, টানা দুই ম্যাচে জয় পেলেও পরের ম্যাচে রাজশাহীর কাছে হেরে যায়। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে।  

সিলেট থান্ডার্স: আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, মোহাম্মদ মিথুন, শেরফান রাদারফোর্ড, নাজমুল হাসান শান্ত, সোহাগ গাজী, শফিকুল্লাহ শফিক, নাইম হাসান, ক্রিসমার স্যান্তকি, মনির হোসেন ও এবাদত হোসেন।

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ নাঈম, শেন ওয়াটসন, ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আল আমিন, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও মোস্তাফিজুর রহমান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.