Sylhet Today 24 PRINT

জুভেন্টাসের জয়ে দিবালা-হিগুয়াইন-কস্তার গোল

স্পোর্টস ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২০

কোপা ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাসে। রাউন্ড সিক্সটিনের ম্যাচে উদিনেসকে ৪-০ গোলে হারানের তুরিনের দলটি।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন পাওলো দিবালা। এছাড়া একটি করে গোল করেন গনসালো হিগুয়াইন ও দগলাস কস্তা।

ম্যাচের ষোলো মিনিটে দলকে এগিয়ে নেন হিগুয়াইন। এতে অবদান রাখেন দিবালা।

এর দশ মিনিটে পর নিজে গোল করেন দিবালা। প্রথমার্ধ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে জুভেন্টাস।

ম্যাচের ৫৭তম মিনিটে হিগুয়াইনের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন দিবালা।

৬১তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন।

রাতের অপর এক ম্যাচে স্পালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে এসি মিলান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.