Sylhet Today 24 PRINT

পাকিস্তান সফরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২০

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে শনিবার পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তান যাবে বাংলাদেশ দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৮ জানুয়ারি দেশে ফিরবে তামিম-মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.