Sylhet Today 24 PRINT

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০২০

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ বছর আবারও পাকিস্তানের মাটিতে হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। লাহোরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।

শুক্রবার (২৪ জানুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে টি-টুয়েন্টির টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১০ ম্যাচের মধ্যে ৮টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ১২ বছর আবারও এই প্রতিপক্ষকে তাদের মাঠে মোকাবেলা করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.