Sylhet Today 24 PRINT

পিএসজির জয়ে নেইমারের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

ছবি: টুইটার

লিগ ওয়ানে লিলের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জেতে টমাস টুখেলের দল।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল পিএসজি।

২৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। আনহেল দি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাত্তিকে। ফিরতি পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন নেইমার।

৫২তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১৩টি।

২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে মার্সেই। সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.