Sylhet Today 24 PRINT

নাপোলির কাছে হেরে গেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

ছবি: টুইটার

নাপোলির বিপক্ষে হেরে গেছে জুভেন্টাস। সেরি আয় বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে দিয়েছে জেন্নারো গাত্তুসোর দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পোলিশ মিডফিল্ডার পিয়তর জিয়েলিনেস্কির গোলে এগিয়ে যায় নাপোলি।

এরপর ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইতালিয়ান ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে।

দুই গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসের পক্ষে ম্যাচের ৯০তম মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে টানা অষ্টম ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

জুভেন্টাসের এই হার সত্ত্বেও পয়েন্ট তালিকায় তাদের শীর্ষ স্থান বেদখল হয়নি। ২১ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৫১; ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান; আর ৪৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা লাজিও আছে তৃতীয় স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.